Ridge Bangla

মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা সরকারের ১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী ট্রাইব্যুনালে হাজির

জুলাই–অগাস্ট আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে আনা হয়। এরপর পুলিশ প্রিজনভ্যান থেকে একে একে আসামিদের হাজতখানায় নিয়ে যায়।

আজ সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। বিচারিক প্যানেল ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

হাজির আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এর মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দেওয়া হয়েছে। এছাড়া সজীব ওয়াজেদ জয়সহ কিছু আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল-১ এ সব অভিযোগের শুনানির জন্য দিন ধার্য করেছে।

This post was viewed: 42

আরো পড়ুন