Ridge Bangla

মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় গ্রেপ্তার ১৪

ঢাকার আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে প্রশাসন। আটক ব্যক্তিদের মধ্যে মাদকসেবীর পাশাপাশি কারবারিও রয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাতেই বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আকতার। রায় ঘোষণার পর রাত ১০টার দিকে সাজাপ্রাপ্তদের প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়।

This post was viewed: 24

আরো পড়ুন