Ridge Bangla

মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে তারেক রহমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নানা দাবি ও অভিযোগ তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং মানবিক সহায়তার আশ্বাস দেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন হতাহতদের পরিবারের সদস্যরা। এ সময় তারা বিচার নিশ্চিতকরণ, ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা, নিহতদের শহীদী মর্যাদা এবং দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনের দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর চিকিৎসা ব্যয় বহনে তারা চরম সংকটে পড়েছেন। পাশাপাশি সরকারি সহায়তা পর্যাপ্ত না পাওয়ার অভিযোগও করেন তারা। এসব বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান পরিবারগুলোর প্রতিনিধিরা।

তাদের বক্তব্য শোনার পর তারেক রহমান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিএনপি চেয়ারম্যান জানান, আপাতত একজন প্রতিনিধির সঙ্গে সমন্বয় করে বিষয়গুলো তদারকি করা হবে এবং নির্বাচন-পরবর্তী সময়ে এ নিয়ে বিস্তারিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

This post was viewed: 20

আরো পড়ুন