Ridge Bangla

মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাল্টা হামলায় উত্তেজনায় দিশেহারা ইসরায়েল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সামরিক সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। এর মধ্যেই যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ‘খুবই ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে তার এই বক্তব্যের এক দিন পরই পরিস্থিতি নতুন মোড় নেয়। মঙ্গলবার ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে বদ্ধপরিকর বলে মনে হলেও বাস্তবে তা সহজ নয়। তাদের মতে, নতুন কোনো দফার আলোচনায় ইরান যে মার্কিন দাবি মেনে নেবে, সেই সম্ভাবনা খুবই কম।

গত সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি উল্লেখ করেন। পরে সাংবাদিকদের সামনেও একই দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। তবে ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ইরান জানায়, এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনা শুরু হয়নি। এতে করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

This post was viewed: 2

আরো পড়ুন