Ridge Bangla

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়েছিল।

ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা মেইল-২-কে এগোতে অনুমতি দেন। লোকোমাস্টার ট্রেনটি কিছু দূর এগোলে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইনচ্যুত হয়। এর ফলে আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায় এবং ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে সব ট্রেন চলাচল স্থগিত থাকে।”

তিনি আরও জানান, আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পরই লাইনের ওপর থেকে লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু হয়েছে। এ সময় সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তারা লাইন উদ্ধার ও ট্রেন চলাচল পুনঃস্থাপনের জন্য কাজ করছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক প্রাধান্য দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে যাত্রীদের অন্যান্য ট্রেনে স্থানান্তর করা হচ্ছে এবং ভ্রমণকারীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন