Ridge Bangla

ভেনেজুয়েলার তেল খাতের নিষেধাজ্ঞা আরও শিথিল করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল শিল্প সম্পর্কিত নিষেধাজ্ঞা মঙ্গলবার আরও শিথিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের এই শিথিলতার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটির তেল খাতে আমেরিকান কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করা হচ্ছে, বিশেষ করে তখন, যখন দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি লাইসেন্স জারি করেছে, যা ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলা, এসএ-এর সঙ্গে নির্দিষ্ট কিছু লেনদেন অনুমোদন করে, যাতে তেল বা গ্যাস অনুসন্ধান, উন্নয়ন বা উৎপাদনের জন্য প্রয়োজনীয় পণ্য, প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহ করা যায়।

আরেকটি লাইসেন্স বন্দর ও বিমানবন্দর কার্যক্রম সম্পর্কিত কিছু লেনদেনও অনুমোদন করে। তৃতীয় একটি ডকুমেন্ট ভেনেজুয়েলা উৎসের তেলের সঙ্গে সম্পর্কিত কিছু কার্যক্রমকে যথাযথভাবে অনুমোদিত করেছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাকাসে তার সমাজতান্ত্রিক বিরোধী নেতা নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর থেকে ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলোতে আমেরিকান বিনিয়োগকারীদের জন্য সুযোগ খুলতে দেশটির সরকারের ওপর চাপ দিয়ে আসছিলেন। তিনি ডেলসি রড্রিগেজকে মার্কিন শর্তে ক্ষমতায় বসিয়েছিলেন, যাতে ওয়াশিংটন বিশ্বে বৃহত্তম প্রমাণিত এই তেল মজুদে প্রবেশাধিকার পায়।

This post was viewed: 5

আরো পড়ুন