Ridge Bangla

ভেনেজুয়েলাকে নিয়ে ওয়েব সিরিজের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হলো!

কল্পকাহিনী যে কখনো কখনো বাস্তবের চেয়েও গভীর ইঙ্গিত দেয়, তারই উদাহরণ হয়ে উঠেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় সিজনের একটি দৃশ্য সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে।

সেই দৃশ্যে বৈশ্বিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি নিয়ে সিআইএ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন জ্যাক রায়ান। রাশিয়া ও চীনের নাম উঠে আসার পর তিনি ভেনেজুয়েলার প্রসঙ্গ তোলেন। বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে এবং তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই সংলাপ আজ বাস্তব বিশ্বের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে মিলে গিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে- কল্পনা আর বাস্তবের সীমারেখা আসলে কতটা স্পষ্ট?

নেটিজেনরা বিস্মিত হয়ে লক্ষ্য করছেন, একসময় কল্পকাহিনি হিসেবে দেখানো একটি দৃশ্য আজ বাস্তব ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের ঘটনায় ‘জ্যাক রায়ান’ সিরিজের কাহিনির সঙ্গে বাস্তব রাজনীতির সাদৃশ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও সিরিজের নির্মাতারা একে ভবিষ্যদ্বাণী মানতে নারাজ, তবুও এই মিল আবারও প্রমাণ করে, বাস্তব ভূ-রাজনীতি কল্পনাকেও ছাড়িয়ে যায়।

This post was viewed: 18

আরো পড়ুন