Ridge Bangla

ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক ও সমবেদনা

দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনার ফলে হতাহতের খবর পাওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, এক শিশুসহ কমপক্ষে ছয়জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক এবং নরসিংদীসহ বিভিন্ন স্থানে প্রায় একশোর বেশি মানুষ আহত হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেছেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে তিনি ধৈর্য ও সাহস ধরে এই দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।

This post was viewed: 24

আরো পড়ুন