Ridge Bangla

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে অনুভূত এ ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের সাগাইং অঞ্চলে।

আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ সংশ্লিষ্ট সূত্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর প্রভাবে মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

This post was viewed: 2

আরো পড়ুন