Ridge Bangla

ভারত থেকে খাদ্যপণ্য আমদানি রাজনৈতিক বিষয় নয়: খাদ্য উপদেষ্টা

ভারত থেকে চালসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানিকে সরকার কোনো রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি মনে করেন, এটি সম্পূর্ণভাবে একটি স্বাভাবিক বাজার ব্যবস্থার অংশ এবং ক্রেতা–বিক্রেতার পারস্পরিক চাহিদার ওপর নির্ভরশীল।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে বর্তমান কূটনৈতিক সম্পর্ক চাল আমদানিতে কোনো প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক ইস্যু একত্রিত করা যাবে না। ভারত থেকে আমরা টাকা দিয়ে চাল ক্রয় করি এবং তারা বাজারে বিক্রি করে। বাজার ক্রেতা ও বিক্রেতার ওপর নির্ভরশীল। প্রয়োজনীয়তার ভিত্তিতেই তারা বিক্রি করে এবং আমরা ক্রয় করি।

তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। চলতি মৌসুমে সরকারের ন্যূনতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা। খাদ্য উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির সমন্বয়ের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

This post was viewed: 19

আরো পড়ুন