Ridge Bangla

ভারত ট্যুরের আগে বড় ঘোষণা শাকিরার

লাতিন পপ তারকা শাকিরা দীর্ঘ ১৯ বছর পর ভারত সফরে আসছেন, যা সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। আগে থেকেই নির্ধারিত ছিল যে তিনি ১০ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পারফর্ম করবেন। দর্শকদের বাড়তি আগ্রহের কারণে শাকিরা মুম্বইয়ে আরও একটি শো যোগ করেছেন। ফলে ১০ ও ১১ এপ্রিল মুম্বইয়ে এবং ১৫ এপ্রিল দিল্লিতে মোট তিনটি কনসার্টে মঞ্চ মাতাবেন এই লাতিন সংগীত তারকা।

শাকিরার দীর্ঘদিন পর ভারত সফর ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই সফরকে কেন্দ্র করে টিকিটের মূল্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ টিকিটের সংখ্যা বাড়ানোর দাবি তুললেও আয়োজকেরা তা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন। তবে নতুন করে আরেকটি অনুষ্ঠান যুক্ত হওয়ায় অনেকেই এখন সেই দিনের টিকিট পাওয়ার অপেক্ষায় রয়েছেন। জানা গেছে, ১১ এপ্রিলের অনুষ্ঠানের সর্বনিম্ন টিকিটের মূল্য প্রায় ছয় হাজার রুপি, যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের অনুষ্ঠানের ক্ষেত্রে সাধারণত স্বাভাবিক বলে মনে করছেন আয়োজকেরা।

দীর্ঘ বিরতির পর ভারত সফর নিয়ে শাকিরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভারতে অনুষ্ঠান করা সব সময়ই তাঁর জন্য আনন্দের। পাশাপাশি এই সফরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যও রয়েছে- অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ শিশুদের পুষ্টিকর খাদ্যের জন্য দান করা হবে।

This post was viewed: 2

আরো পড়ুন