Ridge Bangla

ব্রাজিলে কপ৩০ সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাসপাতালে ১৩ জন ভর্তি

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন (কপ৩০) ভেন্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘন ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোনে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সম্মেলনস্থলে থাকা বিভিন্ন দেশের প্রতিনিধি, সংস্থার কর্মকর্তা এবং জলবায়ু সংকট মোকাবিলায় চুক্তি প্রণয়ন নিয়ে আলোচনায় থাকা বিশেষজ্ঞদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কপ৩০ সম্মেলনের আয়োজক কমিটির বরাতে জানা গেছে, ব্রাজিলের দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। মাত্র ছয় মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ধোঁয়ায় নিশ্বাস নিতে অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বেলেমের পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনো অজানা। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগুনের কারণে সংশ্লিষ্ট সব কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন