১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৯ অনুচ্ছেদ অনুসারে সভাপতিদের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছে।
এতে বলা হয়, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গত ১৫ জানুয়ারি নির্দেশনা দিয়েছে। যার ফলে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। সে অনুযায়ী সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।