Ridge Bangla

বিশ্বজুড়ে সংঘাতে মানসিকভাবে ক্লান্ত: নোরা ফাতেহি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিনেত্রী নোরা ফাতেহি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতে অবস্থান করলেও সেখানে ঘটে চলা ঘটনাগুলো তাকে মানসিকভাবে ব্যথিত করছে বলে তিনি জানান। দীর্ঘদিন ধরে চলমান সংঘাত ও ট্র্যাজেডির কারণে বিশ্বজুড়ে মানুষের মধ্যে মানসিক ক্লান্তি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নোরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি না ঘটুক এবং এই কঠিন সময়ে সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায়, প্রার্থনা করে ও মানসিক শক্তি জোগায়।

পাশাপাশি তিনি বলেন, বিশ্ব হয়তো বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়তে পারে।

এদিকে, কাজের ক্ষেত্রেও তিনি ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে এবং বর্তমানে তিনি কন্নড় চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’-এ অভিনয় করছেন।

This post was viewed: 3

আরো পড়ুন