Ridge Bangla

বিয়ে করলেন নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি

দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি আবারও বিয়ে করেছেন। স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছরও না যেতেই তনি নতুন দাম্পত্য জীবনের দিকে পা রাখলেন। এবারে তার স্বামীর নাম মো. সিদ্দিক।

নতুন দাম্পত্য জীবনের আনন্দ শেয়ার করতে স্বামীর জন্মদিনে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। সামাজিক মাধ্যমে তনি লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।” সিদ্দিকও নিজের ফেসবুকে দুইজনের ছবি শেয়ার করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও প্রয়াত স্বামীর বয়সের ব্যবধান নিয়ে তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ফেসবুক লাইভে আসার সময় নানারকম ট্রোলের শিকার হতে হয় তাকে।

এর আগে তনি প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর ভালোবেসে দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইনের সঙ্গে বিয়ে করেন। শুরুতে পরিবার তা মেনে না নিলেও পরে সব ঠিক হয়ে যায়। এবার তনি নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলাভাবে আনন্দ ভাগ করে নিচ্ছেন। অনুরাগীরা নতুন দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

This post was viewed: 45

আরো পড়ুন