Ridge Bangla

বিবিসির হেড অব নিউজ ও মহাপরিচালক পদত্যাগ

যুক্তরাজ্যের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্রে স্বীকার করেছেন, সব ভুল আমার। একই সঙ্গে সংবাদ বিভাগের প্রধান হেড অব নিউজ ডেবোরাহ টারনেসও পদত্যাগ করেছেন। এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি ‘প্যানোরামা’ তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে বিতর্ক।

২০২৪ সালের ২৮ অক্টোবর মার্কিন নির্বাচনের আগে প্রচারিত ‘প্যানোরামা’তে ট্রাম্পের বক্তব্য এমনভাবে সম্পাদিত হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ডকুমেন্টারির শেষ পর্বে ট্রাম্পের ভাষণকে এমনভাবে জোড়া দেওয়া হয়েছে, যেন মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জন্য সমর্থকদের উস্কে দিয়েছেন।

ট্রাম্প ও তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই তথ্যচিত্রকে ভুয়া সংবাদমাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন বলে সমালোচনা করেছেন। এছাড়া বিবিসির অভ্যন্তরীণ মেমো ফাঁস হয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের টেলিগ্রাম সংবাদমাধ্যম। মেমোতে বলা হয়েছে, তথ্যচিত্রে ট্রাম্পের ভাষণের কিছু অংশ এভাবে সম্পাদিত হয়েছে যা বাস্তবের সঙ্গে সামঞ্জস্যহীন।

টিম ডেভি পদত্যাগের বিষয়ে বলেন, তথ্যচিত্রে কিছু ভুল হয়েছে, তার দায়ভার মহাপরিচালক হিসেবে আমার। হেড অব নিউজ ডেবোরাহ টারনেসও বলেন, এর দায়ভার চূড়ান্তভাবে আমার। এ বিতর্কের মধ্যেই ফাঁস হওয়া মেমোর লেখক এবং বিবিসির সম্পাদকীয় মানদণ্ড বজায় কমিটির উপদেষ্টা মাইকেল প্রেসকট গত জুনে পদত্যাগ করেছিলেন। তথ্যচিত্রটি নির্মাণ করেছিল অক্টোবর ফিল্মস লিমিটেড।

This post was viewed: 32

আরো পড়ুন