Ridge Bangla

বিতর্কিত মন্তব্যের জেরে পাকিস্তান ছাড়লেন টিকটক তারকা সামিয়া হিজাব

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পাকিস্তানি ইনফ্লুয়েনসার ও টিকটক তারকা সামিয়া হিজাব দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। সম্প্রতি তার ব্যক্তিগত ভিডিও এবং পোশাক নিয়ে করা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তোলপাড় সৃষ্টি করেছে।

সামিয়া হিজাবের দাবি, তার পোশাক ছোট হচ্ছে এবং এ জন্য দায়ী পাকিস্তানি সমাজের সংকীর্ণ মানসিকতা। তিনি আরও জানান, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণে তার জীবন কঠিন হয়ে উঠেছে। ভিডিওতে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যদি পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি আমার দোষ নয়; এটা জাতির দোষ।

তিনি সরাসরি অভিযোগ করেছেন যে, সরকার ও সমাজ উভয়েই তাকে প্রতারিত করেছে। তার মতে, সমাজ এবং প্রশাসন উভয়ের মানসিকতা একরকম সংকীর্ণ এবং তা তার জীবনকে কঠিন করে তুলেছে। সামিয়া হিজাব আরও বলেছেন, “সরকার আর জনগণ সবাই মিশে আছে; ভেতরে সবাই একই রকম।”

এদিকে সামিয়ার বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হলেও, তার স্থায়ীভাবে দেশত্যাগ করেছেন কি না তা স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র সমালোচনা এবং ক্রমবর্ধমান বিতর্কের কারণে পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 44

আরো পড়ুন