Ridge Bangla

বিডিআর ট্র্যাজেডি: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়লো আরও ৭ দিন

বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কাজের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার। বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই মেয়াদবৃদ্ধির আদেশ ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে এ কমিশন গঠন করে। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির মর্মান্তিক হত্যাকাণ্ড তদন্তের জন্য কমিশনটিকে প্রথমে তিন মাস সময় দেওয়া হয়েছিল।

পরে ধারাবাহিকভাবে দুই দফায় তিন মাস করে এবং আরও এক দফায় দুই মাস সময়সীমা বাড়ানো হয়। সর্বশেষ বর্ধিত সময়সীমা শেষ হয় ৩০ নভেম্বর। এর মধ্যেই গত রোববার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করে।

This post was viewed: 34

আরো পড়ুন