Ridge Bangla

বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি কৃষক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান স্থানীয় বাসিন্দা। সকালে তিনি সীমান্তসংলগ্ন একটি ভুট্টাক্ষেতে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার একটি সীমান্ত ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে একাধিক রাবার বুলেট ছোড়ে। এতে একটি গুলি তার শরীরে লাগলে ঘটনাস্থলেই পড়ে যান তিনি।

গুলির শব্দে স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করেন। প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

This post was viewed: 11

আরো পড়ুন