Ridge Bangla

‘বাহুবলী: দ্য এপিক’ ৫ ঘণ্টা ২৭ মিনিটের দীর্ঘতম সিনেমা আসছে

মহাপ্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক গত মঙ্গলবার উন্মোচিত হয়েছে। এতে দর্শকের নজর কেড়েছে মাহিষ্মতী রাজ্যের ভব্যতা এবং প্রথম দুটি অংশ ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতি জাগানো কিছু দৃশ্য। প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে কারণ দশ বছর পর প্রভাসকে দেখা যাবে সেই কিংবদন্তি রূপে।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে আসে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এবার প্রায় এক দশক পর এস. এস. রাজামৌলীর নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’ মুক্তির পথে। নতুন করে নির্মিত হলেও আগের দুটি ছবির সঙ্গে গল্পের যোগসূত্র রক্ষা করা হয়েছে।

এই সিনেমার অন্যতম বিশেষত্ব হলো এর অসাধারণ দৈর্ঘ্য ৫ ঘণ্টা ২৭ মিনিট, যা কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়। এটি একটি অবিচ্ছিন্ন গল্প বলার প্রয়াস, যেখানে ভক্তদের ধৈর্য ও মনোযোগ পরীক্ষা করা হবে। সাধারণ সিনেমা সাধারণত ২-৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু ‘বাহুবলী: দ্য এপিক’ পুরো কাহিনী একটানা তুলে ধরার প্রচেষ্টা।

প্রথম অংশ বিশ্বজুড়ে ৬৫০ কোটি টাকা আয় করেছিল, আর দ্বিতীয় অংশ ‘বাহুবলী টু’ ইতিহাস গড়ে ১৭৮৮ কোটি টাকা ব্যবসা করেছে। তাই তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহাপ্রতীক্ষিত এই কিংবদন্তি গল্পের নতুন অধ্যায় দেখার জন্য।

This post was viewed: 41

আরো পড়ুন