Ridge Bangla

বায়ুদূষণে শীর্ষে লাহোর, অস্বাস্থ্যকর দূষণে ঢাকার অবস্থান তৃতীয়

চলমান শৈত্যপ্রবাহে বাতাসের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার প্রভাবে বাতাসে ক্ষতিকর কণার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্বের দূষিত শহরের তালিকায় জায়গা করে নিয়েছে এই মেগাসিটি। আন্তর্জাতিক মানদণ্ডে বর্তমান পরিস্থিতিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ২৮৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের একিউআই স্কোর দাঁড়িয়েছে ৩৩৫। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৩৩০। এ ছাড়া তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২৩০) এবং পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা (স্কোর ২১২)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী-

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি বা সহনীয়
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১ এর অধিক: দুর্যোগপূর্ণ
This post was viewed: 15

আরো পড়ুন