Ridge Bangla

বাফটা অ্যাওয়ার্ডে হট্টগোল, পরিস্থিতি সামলালেন উপস্থাপক

লন্ডনে অনুষ্ঠিত বাফটা চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারের সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। মিলনায়তনের দর্শক সারি থেকে বারবার আপত্তিকর ও অসংলগ্ন শব্দ ভেসে আসায় বক্তৃতা ও পুরস্কার ঘোষণার সময় মঞ্চে থাকা উপস্থাপক ও অতিথিরা কয়েকবার থমকে যান। বাফটা চেয়ারপারসন সারা পুটের বক্তব্য এবং অভিনেতা মাইকেল বি. জর্ডানের পুরস্কার ঘোষণার সময়ও এমন ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক অ্যালান কামিং দু’বার অনুষ্ঠান থামিয়ে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

পরে তিনি ব্যাখ্যা করেন, জন ডেভিডসন নামের এক ব্যক্তি টুরেট সিনড্রোমে আক্রান্ত হওয়ায় অনিচ্ছাকৃতভাবে এসব শব্দ উচ্চারণ করেছেন। এটি ইচ্ছাকৃত আচরণ ছিল না বলেও তিনি জানান এবং কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন। জন ডেভিডসন টুরেট সিনড্রোম সচেতনতায় কাজ করা একজন কর্মী; ২০১৮ সালে তিনি মানবকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সম্মাননা পান। তার জীবন নিয়ে নির্মিত ‘আই সোয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রবার্ট আরামায়ো, যিনি অনুষ্ঠানে ‘রাইজিং স্টার’ পুরস্কার গ্রহণের সময় জনকে ‘সবচেয়ে অসাধারণ মানুষ’ বলে উল্লেখ করেন।

This post was viewed: 3

আরো পড়ুন