Ridge Bangla

বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুড়ির হোটেল মালিকরা

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হোটেলে বাংলাদেশি নাগরিকদের অবস্থানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর সদস্য হোটেল মালিকদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশিদের জন্য পুনরায় হোটেল বুকিং চালুর পক্ষে মত দেন। এর ফলে শিলিগুড়ি জুড়ে সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা প্রথমে বাংলাদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০২৫ সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা শিলিগুড়ির হোটেলগুলোতে স্বাভাবিকভাবে রুম বুকিং করতে পারবেন।

This post was viewed: 6

আরো পড়ুন