Ridge Bangla

বাঁশখালী উপকূলে কোস্ট গার্ডের অভিযান, আলু পাচারের চেষ্টারত ছয়জন আটক

চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলুসহ একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আগের রাতে এস আলম পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৯৫০ কেজি আলু উদ্ধার করা হয়, যা শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বোট থেকে একটি ট্রলিং জালও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল ও বোটের বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

This post was viewed: 6

আরো পড়ুন