Ridge Bangla

বরিশালে একদিনে নারী-শিশুসহ ৬টি লাশ উদ্ধার

বরিশাল নগরীসহ জেলার তিনটি উপজেলায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন পানিতে ডুবে এবং তিন নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বরিশাল নগরীর কীর্তনখোলা নদী থেকে শিশির (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। তিনি গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে গৌরনদীতে বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও স্বজনদের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

একই উপজেলায় ভুরঘাটা গ্রামে ডোবায় পড়ে সামিউল (৩) ও মোহাম্মদ (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। খেলার সময় পরিবারের অজান্তে পানিতে পড়ে গেলে তাদের মৃত্যু হয়।

এ ছাড়া বাকেরগঞ্জে সুমি আক্তার (২৪) এবং মেহেন্দিগঞ্জে সীমা আক্তার (২৫) নামে আরও দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

This post was viewed: 2

আরো পড়ুন