Ridge Bangla

বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপিকা

মা হওয়ার পর কাজের সময়সীমায় পরিবর্তন আনায় একের পর এক প্রজেক্ট হাতছাড়া হচ্ছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। তবে শুধু সময়সীমা নয়, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রলোভনও ফিরিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, অর্থ নয়, কাজের সততা ও সত্যতাই তাঁর কাছে প্রধান।

দীপিকা বলেন, “কোনো কাজে সত্যতা না থাকলে আমি তা করতে পারি না। অনেকে ভেবেছেন বড় অঙ্কের অর্থই যথেষ্ট কিন্তু আমার কাছে বিষয়টি একেবারেই তা নয়।” তিনি স্পষ্ট জানান, বাণিজ্যিক সাফল্যের প্রতিশ্রুতি থাকলেও কাজের মান ও সততা প্রশ্নবিদ্ধ হলে তিনি সেই প্রস্তাব নেন না।

গত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি, কারণ মা হওয়ার পর দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দিয়েছেন। এর ফলে ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলসহ বেশ কিছু বড় প্রজেক্ট থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। তবুও নিজের সিদ্ধান্তে অনড় দীপিকা বলেন, “হতে পারে দশ বছর পরে আমি আজকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলব। কিন্তু বর্তমান সময়ে আমি যা ঠিক মনে করছি, সেটাই করছি।”

তিনি আরও জানান, চরিত্র বা গল্পে সততা থাকলে তিনি সবসময় পাশে থাকতে প্রস্তুত। বাণিজ্যিক সফলতা তাঁর কাছে গৌণ; প্রথমে থাকে শিল্পের প্রতি দায়বদ্ধতা। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির শুটিং নিয়েই ব্যস্ত এই বলিউড তারকা।

This post was viewed: 42

আরো পড়ুন