Ridge Bangla

ফ্যাসিস্ট বিদায়ের পরও নতুন ষড়যন্ত্র হচ্ছে: জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট বিদায় হলেও তার প্রেতাত্মারা আগামী নির্বাচনের ফলাফলকে ব্যাহত করতে একাত্তরের বিরোধীচক্রের সঙ্গে যোগসাজশে নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। ফারুক বলেন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্য বোঝে না, যারা একাত্তরে রাজাকার ও আলবদর বাহিনীর হাতে শিশু ও অসহায় মানুষ হত্যার সঙ্গে জড়িত, তারা যদি আজ বাংলাদেশের জন্য ভালো হওয়ার অভিনয় করে, তা কখনো গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধারা এটি মেনে নেবেন না।

তিনি আরও অভিযোগ করেন, যারা মসজিদ-মন্দিরে গিয়ে ভোটের জন্য বেহেশতের টিকিট বিক্রি করে, তাদের দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই। ফারুক বলেন, “গণভোটের কথা বললে বা বিরোধী দলের নেতা হওয়ার প্রলোভন দেখালে নির্বাচনের আগে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ পাবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

বিএনপির নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গ্রামে গ্রামে প্রচারণা চালাতে হবে, যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের পক্ষে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

This post was viewed: 24

আরো পড়ুন