তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
This post was viewed: 6