Ridge Bangla

ফের গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ তারিখ) নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ডেমরা থানা পুলিশ।

অভিযোগ অনুযায়ী, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় তিনি জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত অধিকতর তদন্তের দায়িত্ব পিবিআইকে দিলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। একই দিন আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদের ভাষ্য অনুযায়ী, আদালতের নির্দেশনা পাওয়ার পর পুলিশ পরোয়ানা তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

This post was viewed: 5

আরো পড়ুন