Ridge Bangla

ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম আগের ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৩৫৬ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন মূল্য ঘোষণা করে। ঘোষিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এলপিজির পাশাপাশি চলতি মাসের জন্য অটোগ্যাসের দামও নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে এলপিজির দাম ৫৩ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৩০৬ টাকা করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

This post was viewed: 4

আরো পড়ুন