Ridge Bangla

ফিলিপাইনের দিকে ধেয়ে আসা ঝড় ‘ফাং ওয়ং’ সুপার টাইফুনে রূপ নিল

ফিলিপাইনের দিকে ধেয়ে আসা ‘ফাং ওয়ং’ নামের ঝড়টি সুপার টাইফুনে পরিণত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, টাইফুনটি রবিবার (৯ নভেম্বর) দেশটির বিভিন্ন অঞ্চলে ১৮৫ কিলোমিটার বেগে স্থায়ী বাতাস ও প্রবল বর্ষণ সহযোগে আঘাত হানবে। ইতোমধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে স্থানীয় সময় রবিবার সকালে লুজনের উপকূলবর্তী কাতান্দুয়ানেস দ্বীপে টাইফুন আঘাত করেছে। অঞ্চলটি এখন জীবন-হুমকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঝড়ের প্রভাবে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছে। নদী-খালের অতিরিক্ত পানিতে প্লাবন হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, শক্তিশালী বাতাস ও ভারি বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং নিম্নাঞ্চলের স্কুল ও সরকারি স্থাপনাগুলো জরুরি আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ‘কালমায়েগি’ ঝড়ের আঘাতে ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে প্রায় ২০০ জনের মৃত্যু ঘটে। টানা দুটি ভয়াবহ ঝড়ে ফিলিপাইনের দুর্যোগ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

This post was viewed: 27

আরো পড়ুন