ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও এসেছেন আলোচনায়, তবে এবার কারণ ফিটনেস। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনযাত্রা, মাতৃত্ব এবং ফিটনেস ধরে রাখার রহস্য খোলামেলা ভাবে তুলে ধরেন তিনি।
পরীমণি বলেন, আমি বিশেষ কিছুই করি না। ভাতও খাই, আইসক্রিমও খাই। ঠিকমতো ঘুমানোর কিংবা ওঠার কোনো নির্দিষ্ট রুটিনও নেই। মেইনটেইনড লাইফস্টাইল রাখার চেষ্টা করি, কিন্তু বাচ্চারা ছোট বলে ওদের সময়সূচির সঙ্গে মিলিয়েই আমাকে চলতে হয়।
তিনি আরও যোগ করেন, “মূলত ওদের পেছনে দৌড়াতেই এখন আমার ফিটনেস ফিরে এসেছে। সন্তানদের দেখাশোনাই আমার সবচেয়ে ভালো ব্যায়াম। এই স্বাভাবিক জীবনের মধ্য দিয়েই আমি ফিট থাকি।”
দুই সন্তানের মা পরীমণি বলেন, মাতৃত্ব তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনেছে। সন্তানদের যত্ন নিতে গিয়ে এখন নিজের প্রতি আলাদা যত্ন নেওয়ার সুযোগ কম, কিন্তু এই দায়িত্বই তাকে রাখছে সতেজ ও সক্রিয়।
এ ছাড়া জন্মদিন ও উপহার নিয়ে নিজের ভাবনাও জানান তিনি। পরীমণির ভাষায়, “আমার কাছে উপহার মানে দামি কিছু নয়। সবাই যদি একবার ‘হ্যাপি বার্থডে’ বলে, ভালোবাসা জানায়, ওটাই আমার কাছে সবচেয়ে বড় গিফট।”