Ridge Bangla

ফজল আনসারীসহ ৫ জন রাষ্ট্রদূত-হাইকমিশনার প্রত্যাহার

যুক্তরাজ্যসহ পাঁচ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চার রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে নিজ নিজ মিশন থেকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তারা হলেন পর্তুগালে নিযুক্ত ড. এম মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে এম মুশফিকুল ফজল আনসারী এবং মালদ্বীপে ড. মো. নাজমুল ইসলাম।

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট সবাইকে অতিসত্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাহারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে কূটনৈতিক প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 2

আরো পড়ুন