Ridge Bangla

প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় তারা–বীর জুটি

বিনোদন জগতের আলোচিত জুটি অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা-গায়ক বীর পাহাড়িয়া সম্পর্ক প্রকাশের পর থেকেই ভক্তদের নজর কাড়ছেন। ভ্রমণ হোক বা রেড কার্পেট প্রায় সব জায়গায়ই তাদের একসঙ্গে দেখা যায়।

এই বছরের জুলাই মাসে সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে তারা নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ভক্তরা তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেন। সম্প্রতি প্রকাশিত একটি জন্মদিনের ভিডিও নতুন করে সাড়া ফেলেছে। ভিডিওতে তারা মজার ছলে বীরকে স্বামী হিসেবে উল্লেখ করেন, যা ভক্তদের মধ্যে নতুন জল্পনা সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যায়, ঝলমলে সোনালি পোশাকে উপস্থিত তারা এবং তাদের ঘনিষ্ঠ বন্ধু অরি মজার ছলে আলাপ করছেন। তারা অরিকে প্রশ্ন করেন, তুমি কি আমার স্বামীর সঙ্গে ঘুমোচ্ছ? অরি স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেন, হ্যাঁ এবং পেছনে দাঁড়িয়ে থাকা বীরের দিকে তাকান। এরপর তারা রসিকভাবে জিজ্ঞেস করেন, তুমি রাতে কীভাবে ঘুমাও? অরি বলেন, তোমার স্বামীর সঙ্গে। এরপর বীর মজা করে আপত্তি জানান।

ভিডিও প্রকাশের পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও কৌতূহল আরও বেড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য দেখা যাচ্ছে, যেখানে অনেকে আশা প্রকাশ করছেন, এই নতুন জুটি হয়তো বিয়ের বিষয়েও ভাবছে।

This post was viewed: 24

আরো পড়ুন