Ridge Bangla

প্রিপেইড মিটারে মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের পর প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি সরকার গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই চার্জ পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুতই তা কার্যকর করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে দীর্ঘদিন ধরে এ চার্জের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটার কেনার খরচ পরিশোধের পরও বছরের পর বছর ভাড়া আদায় করা হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন