Ridge Bangla

প্রশাসনিক পুনর্বিন্যাসে সিএমপির দুই থানায় ওসির রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, বন্দর থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বদলি করে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ৩০ জুলাই তিনি চান্দগাঁও থানা থেকে বন্দর থানায় যোগ দিয়েছিলেন।

এদিকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোস্তফা আহমেদকে বন্দর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে বাকলিয়া থানার বর্তমান ওসি ইখতিয়ার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে স্থানান্তর করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বাকলিয়া থানায় দায়িত্ব গ্রহণ করেছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন