প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২১ জানুয়ারি) প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে বিচার বিভাগের জন্য পরিকল্পনা এবং দুই দেশের নিরাপত্তা আরও জোরদার করতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান। পরবর্তীতে ১৫ জানুয়ারি তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। দায়িত্ব গ্রহণের পর প্রধান বিচারপতির সঙ্গে এটিই ছিল তার প্রথম সৌজন্য সাক্ষাৎ।