Ridge Bangla

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে অধ্যাপক আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এই শিক্ষাবিদকে উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালীন অধ্যাপক আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রীয়াজ। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়।

This post was viewed: 36

আরো পড়ুন