Ridge Bangla

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (১৫ মার্চ) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)-এর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

সাক্ষাৎকালে তাঁরা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সময় প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন