Ridge Bangla

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের শেষ দিন আজ, সংখ্যা ছাড়াল ১৪ লাখ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সোমবার (৫ জানুয়ারি) শেষ হচ্ছে নিবন্ধনের সময়। ইতিমধ্যে নিবন্ধিত প্রবাসীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অ্যাপে নিবন্ধিত ভোটারের মধ্যে ১১ লাখ ৮৮ হাজার ৬৭৬ জন পুরুষ এবং ২ লাখ ১১ হাজার ৩৭৮ জন নারী। মোট নিবন্ধনের মধ্যে ৬ লাখ ৫২ হাজার ১৭০ জন নিবন্ধন করেছেন বাংলাদেশ থেকে, বাকি প্রবাসী ভোটাররা বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন।

এই অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। অ্যাপটি ১৮ নভেম্বর উদ্বোধন করা হয়েছিল এবং বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করতে পারছেন।

নিবন্ধন চলাকালীন প্রধান দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, মরক্কো, অস্ট্রেলিয়া, তানজানিয়া, ঘানা, মরিশাস, চিলি, আর্জেন্টিনা, ইথিওপিয়া ও অন্যান্য দেশ।

ইসি জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরতি খামে পাঠাবেন। প্রবাসী ভোটাররা এবারের নির্বাচনে নিরাপদ, সহজ ও সময়োপযোগীভাবে ভোট দিতে পারবেন- এই ব্যবস্থা তা নিশ্চিত করে।

This post was viewed: 18

আরো পড়ুন