Ridge Bangla

পেট্রোলে সিঁদুর মিশিয়ে তৈরি করা হতো ‘অকটেন’

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে মজুত করা অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। দুটি অভিযানে ২ হাজার লিটারের বেশি তেল উদ্ধার করা হয়। অভিযানে পেট্রোলের সঙ্গে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরির তথ্য উঠে এসেছে, যা স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি করেছে।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে জুড়ী উপজেলার সমাই বাজারে একটি অভিযান চালানো হয়। শুরুতে মালিকপক্ষ তেল মজুতের বিষয়টি অস্বীকার করলেও তল্লাশিতে ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল পাওয়া যায়। এছাড়া ৫০ গ্রাম সিঁদুর উদ্ধার করা হয়, যা পেট্রোলের রঙ পরিবর্তন করে নকল অকটেন তৈরিতে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনায় মেসার্স ইউনিক ট্রেডার্সের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

একই সময়ে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত করা ৭২৫ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন