Ridge Bangla

পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৬ জন আটক

রাজধানীর হাজারীবাগ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে সাত পিস ইয়াবা ও ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 4

আরো পড়ুন