Ridge Bangla

পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নন, আপিল শুনানিতে ইসির স্পষ্ট বক্তব্য

সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি- এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এ আপিলটি করেন ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী।

শুনানিকালে লিয়াকত আলীর পক্ষে আইনজীবী দাবি করেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকীর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আইনগত সুযোগ নেই। এ বক্তব্যের জবাবে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি।

সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন বিষয়টি পর্যালোচনা করে আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ রাখার সিদ্ধান্ত নেয়।

This post was viewed: 3

আরো পড়ুন