Ridge Bangla

পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে কলকাতায় মোদির গুরুত্বপূর্ণ সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আগামী এপ্রিলের মাঝামাঝি এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্য সামনে রেখে সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারে ভারতীয় নির্বাচন কমিশন।

এই নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার কলকাতা সফরে যাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য নির্বাচনী প্রচারণা। এদিন কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড ময়দানে একটি বড় রাজনৈতিক সমাবেশে ভাষণ দেবেন মোদি। ইতিমধ্যে এই সমাবেশ ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকেরা।

রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তবে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি দাবি করছে, এবার রাজ্যে সরকার পরিবর্তনের সময় এসেছে। ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ এই স্লোগানকে সামনে রেখেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে দলটি। রাজ্য বিজেপির নেতাদের মতে, কলকাতার এই মহাসমাবেশ থেকেই পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনবেন প্রধানমন্ত্রী মোদি।

This post was viewed: 3

আরো পড়ুন