ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর আজ রোববার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হচ্ছে। কয়েক দিনের আয়োজনের শেষ দিনে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি ও কক্সবাজারের লাবণী পয়েন্টে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সমাপনী আয়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানি সংগীত পরিবেশন করবেন এবং শেষে এশিয়ান কম্পিটিশন বিভাগের সেরা চলচ্চিত্র প্রদর্শিত হবে। দিনভর বিভিন্ন মিলনায়তনে দেশি-বিদেশি একাধিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।
এর আগে মাস্টারক্লাসে তরুণ নির্মাতারা আলেকজান্দ্রা মারকোভিচ ও তেরেসা ভীনার মতো বিশেষজ্ঞদের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের কৌশল শিখেছেন।
This post was viewed: 13