Ridge Bangla

পরীমণির ‘ভালোবাসায়’ নতুন নাম শাওন

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার জীবনে নতুন কোনো সঙ্গীর উপস্থিতি দেখা গেলেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির প্রকাশ করা এক মিনিটের ভিডিও ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, এক যুবকের হাত ধরে সিঁড়ি বেয়ে নামছেন পরীমণি, তারপর দুজনে মিলে হাঁটছেন একটি কাঠের সেতুতে। যুবকটি কে তা স্পষ্ট না হলেও ভিডিওতে থাকা রেড হার্ট-শেপ তালার লেখায় অনুমান করা যাচ্ছে, তার নাম শাওন।

ভিডিওতে পরীমণিকে বলতে শোনা যায়, আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এর মধ্যে কখনো ঝগড়া লাগেনি। এবার বিদেশ ট্যুর আমি ঝগড়া করবই। কথোপকথনের হালকা খুনসুটিতে তাদের ঘনিষ্ঠতার রসায়ন স্পষ্ট হয়। এক পর্যায়ে দেখা যায়, শাওনের হাতে একটি লাল রঙের হার্ট-শেপ লাভ লক। তাতে লেখা পরী ও শাওন। দুজনে হাসিমুখে সেই তালাটি অসংখ্য তালায় সাজানো কাঠামোতে ঝুলিয়ে দেন। প্রেমিক-প্রেমিকাদের কাছে লাভ লক যে স্থায়ী ভালোবাসার প্রতীক তা বিবেচনায় ভক্তরা মনে করছেন, তাদের সম্পর্কের নতুন ঘোষণাই যেন দিলেন পরীমণি।

This post was viewed: 32

আরো পড়ুন