Ridge Bangla

পরিণীতি–রাঘব ছোট নীরকে প্রকাশ্যে আনলেন

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক স্বামী রাঘব চাড্ডা অবশেষে তাদের সদ্যোজাত পুত্রের নাম ও প্রথম ঝলক প্রকাশ করেছেন। ২০ অক্টোবর জন্ম নেওয়া তাঁদের সন্তান এখন সবাইকে দেখাল নীর নামের সঙ্গে। এক মাস অপেক্ষার পর এই তারকা-দম্পতি ইনস্টাগ্রামে মিষ্টি ছবি শেয়ার করে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন।

ছবিতে দেখা যায়, ছোট নীরের পুরো মুখ জনসমক্ষে না আনার সিদ্ধান্ত নিয়েছেন বাবা-মা। শুধুমাত্র তার দুটি ছোট্ট পা এবং তার প্রতি অকৃত্রিম ভালোবাসার মুহূর্ত ধরা পড়েছে। এক ছবিতে মা-বাবা নীরের পায়ে চুমু দিচ্ছেন, অন্য ছবিতে দু’হাত দিয়ে তাকে আলিঙ্গন করছেন। এই ছবিগুলোতে নতুন পিতৃত্ব ও মাতৃত্বের উষ্ণতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি নীর শুদ্ধ, পবিত্র ও অনন্ত।’

This post was viewed: 53

আরো পড়ুন