Ridge Bangla

পদত্যাগ করেছেন ওয়াসার এমডি আব্দুস সালাম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি একটি গণমাধ্যমে “কানাডার বেগমপাড়ায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে পদত্যাগের অনুরোধ জানানো হলে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

This post was viewed: 2

আরো পড়ুন