Ridge Bangla

পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন। ২৪ ডিসেম্বর, বুধবার তাঁর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২০ ডিসেম্বর তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়ে ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।

মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করার পর তিনি সকলের সঙ্গে মিলে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। তিনি এমপি হতে চান, যাতে এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ে তোলা যায়।

বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।

This post was viewed: 26

আরো পড়ুন