Ridge Bangla

নৌবাহিনীর মিসাইল ফায়ারিং: ২ দিন সমুদ্রে নৌযান চলাচলে সতর্কতা

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ওই নির্দিষ্ট এলাকায় সব ধরনের নৌযান চলাচল থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং কার্যক্রম পরিচালনা করবে। এ সময় জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে মাছ ধরার নৌকা, ট্রলারসহ সব ধরনের নৌযানকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করতে আইএসপিআর বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

This post was viewed: 22

আরো পড়ুন